কুতুব উদ্দিন মোল্লা: বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের সজনেখালি টাইগার রিজার্ভ অফিসে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও পশ্চিমবঙ্গ সার্কেলের ডাক বিভাগের সহযোগিতায় কিং ফিসার পোস্ট কার্ড প্রকাশ করেন রাজ্যের বন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী বীরবাহ হাঁসদা।ফলে ডাক বিভাগের পোস্ট কার্ডে এবার জায়গা করে নিলে সুন্দরবন জুড়ে দেখতে পাওয়া ৮ টি প্রজাতির কিং ফিসার(মাছ রাঙা পাখি)।
আরও পড়ুন:
এদিন ডাক বিভাগের সহযোগিতায় কিংফিশারের ছবি নিয়ে পোস্টকার্ডের উদ্বোধন করে বনমন্ত্রী বীর বাহা হাঁসদা বলেন সুন্দরবন কেবল একটি বন নয়,এটি জীবনের একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসের গোলকধাঁধা।এমনকি সুন্দরবন ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে একটি প্রাকৃতিক দুর্গ এবং পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল।
তিনি আরও বলেন এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় সুন্দরবন জুড়ে।আরও পড়ুন:
এবারে সুন্দরবনের জুড়ে দেখতে পাওয়া ৮ টি প্রজাতির মাছ রাঙা পাখির ছবি জায়গা করে নিলো পোস্ট কার্ডে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে।সকলকে আহ্বান জানাবো পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা সকলেই এগিয়ে বৃক্ষ রোপণ করি।
আরও পড়ুন:
এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প জানানএই পোস্ট কার্ডগুলি বিশেষ বার্তা বহন করছে।
সুন্দরবনের বৈচিত্র ও সৌন্দর্যের পাশাপাশি এই বাদাবনের প্রতি সচেতন হওয়ার ডাক দিচ্ছে এগুলি। বাঘ ও অন্যান্য প্রাণীদের নিয়ে বারে বারে কথা হয়েই থাকে।আরও পড়ুন:
কিন্তু এবারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সুন্দরবনের এই মাছরাঙাদের উপর।এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল, বনদপ্তরের প্রধান সচিব দেবল রায়, ডাক বিভাগের চিফ পোস্টমাস্টার জেনারেল (পশ্চিমবঙ্গ সার্কেল) অশোক কুমার সহ বিভিন্ন আধিকারিকরা।