লখনৌ, ১৮ জুনঃ শুক্রবার মসজিদ থেকে বের হওয়ার পর নামাযিদের হাতে গোলাপ তুলে দেয়  যোগী পুলিশ।তাদের এমন হঠাৎ   বোধোদয় দেখে অবাক  অনেকে। হঠাৎ করেই ‘গান্ধিগিরি’র এমন অনুশীলন কপালে ভাঁজ ফেলেছে ইউপির আম আদমিদের। যোগীর শাসনকালে বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির বাড়বাড়ন্ত এবং নামাযিদের গোলাপ উপহার যেন মিলছে না।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসিপি) চিরঞ্জীব নাথ সিনহার নেতৃত্বে, পুলিশ প্রতিটি নমাযি  কে দেওয়া হয় গোলাপ।

যারা নামাজ পড়তে গিয়েছিলেন তিলেওয়ালি মসজিদে।

ওয়াকিবহাল মহলের মতে আসলে ঠেলার নাম বাবাজি।  যদি অগ্নিপথের মত কোন ইস্যু সামনে না আসত তাহলে কি ভুল করেও যোগির পুলিশের মনে হত নমাযিদের গোলাপ দেওয়ার কথা ?  তাছাড়া জুম্মার নামাজ তো আর এই প্রথম হলোনা, তখন কেন মনে পড়েনি গোলাপ দেওয়ার কথা।

উত্তরপ্রদেশের বিরোধী রাজনৈতিক নেতৃত্বের কথায়  নূপুর শর্মা এবং অগ্নিপথ এই  পরপর দুটি ইস্যু কেন্দ্রের মোদি সরকারকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে।

কিছুতেই আর  ড্যামেজ কন্ট্রোলের রাস্তা পাচ্ছেননা মোদি-শাহরা।

সেই কারণেই সম্প্রতি ও সৌভাতৃত্ববোধের বার্তা দিতে নমাযিদের গোলাপ দেওয়ার প্রয়োজন পড়ছে। ওয়াকিবহাল  মহলের মতে আসলে হিন্দুত্ববাদের যে ধ্বজা তুলে ধরে ২৪- এ ফের ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। সেটা আসলে সেই  ছোট্ট কম্বলটার মত, যার মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে পড়ছে । যারা বুলডোজারকে উন্নয়নের সমার্থক করেছে যোগীর সেই প্রশাসনের হাত ফুল নিতে নামাযিদের কেমন লেগেছে, সে প্রতিক্রিয়া অবশ্য মেলেনি। আর কারই বা বুকের পাটা আছে যে বলবে এত ফুল শুভেচ্ছা না দিয়ে কথা দিন যে বুলডোজার দিয়ে ঘর গুঁড়িয়ে দেবেন না। তাই গোটা বাপরাটাকে অনেককে সৌজন্যের মোড়কে কপটতা বলেই মনে করছেন।