১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেনেগালের কাছে হেরে মাত্র দু ম্যাচ খেলেই বিশ্বকাপ থেকে বিদায় আয়োজক কাতারের

পুবের কলম ওয়েবডেস্ক: আয়োজক দেশ হিসেবে প্রথম বিশ্বকাপের প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়ার নজির গড়ল কাতার। এর আগে এই তালিকায় ছিল দক্ষিণ আফ্রিকা।

২০১০ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল আয়োজক দক্ষিণ আফ্রিকা। আয়োজক দেশের দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারার সেটাই ছিল এত দিন পর্যন্ত এক মাত্র ঘটনা। সেই তালিকায় দ্বিতীয় দেশ হিসাবে যোগ হল কাতারের নাম।

বিশ্বকাপ শুরু মাত্র ৬ দিনের মাথায় নিজ দেশে হওয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল কাতার। সেই সাথে অনেক লজ্জারও রেকর্ড গড়েছে তারা।

সেনেগালের বিপক্ষে ৩-১ গোলে হারের পর অনেক যদি কিন্তুর সমীকরণে কিছুটা হলেও দ্বিতীয় রাউণ্ডে ওঠার সমীকরণ টিকে ছিল কাতারের। কিন্তু ইকুয়েডর ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ ড্র হওয়াতে সেই সামান্য সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেল মধ্যপ্রাচের তেল ও গ্যাস সমৃদ্ধ এই দেশটির।

দুই ম্যাচে কাতারের পয়েন্ট শূন্য। অন্যদিকে নেদারল্যান্ডস ও ইকুয়েডর দুই দলেরই পয়েন্ট ৪ করে। যে কারণে শেষ ম্যাচে যদি নেদারল্যান্ডসের বিপক্ষে জয়লাভও করে কাতার সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৩; যা দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য যথেষ্ট নয়। বিশ্বকাপের ইতিহাসে কাতারই প্রথম আয়োজক দেশ যারা মাত্র ২ ম্যাচ পরেই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার লজ্জার রেকর্ড গড়লো।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেনেগালের কাছে হেরে মাত্র দু ম্যাচ খেলেই বিশ্বকাপ থেকে বিদায় আয়োজক কাতারের

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার