পুবের কলম, ওয়েবডেস্কঃ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে উত্তরাখণ্ডের মৃতের সংখ্যা। ৪৬ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ কমপক্ষে ১১ জন। আটকে রয়েছে পর্যটকেরাও।
এরা সকলেই ছুটিতে নৈনিতালে বেড়াতে গিয়েছিলেন। এদিকে ভূমিধসের কারণে সমস্ত দিকে বন্ধ রাস্তা। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকার্য চালাতেও দেরি হচ্ছে।আরও পড়ুন:
এদিকে সব থেকে শোচনীয় অবস্থায় রয়েছে কূমায়ুন।
আরও পড়ুন:
আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, গত একসপ্তাহ ধরে উত্তরাখণ্ডে রের্কড পরিমাণে বৃষ্টি হয়েছে। ফলে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বুধবার থেকে বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে।
দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজে নেমেছে সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী।রয়েছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজে রয়েছে সেনা হেলিকপ্টার।