পুবের কলম, ওয়েবডেস্ক: মহুয়া মৈত্রের পাশে দল আছে, বলে দার্জিলিং থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মহুয়ার সংসদ পদ খারিজে সোচ্চার হয়ে বলেন, ভোটে না হারাতে পেরে মহুয়ার সঙ্গে এই আচরণ। আজকের ঘটনা গণতন্ত্রের লজ্জা। তৃণমূল কংগ্রেস মহুয়ার পাশে আছে।
আজ রাজনীতিতে প্রতিহিংসার শিকার হল মহুয়া।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=8muqP1pY4cM
আরও পড়ুন:
এদিন মমতা বলেন, রাজনীতিতে হিংসা চরিতার্থ করতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আজ মহুয়ার সাংসদ পদ খারিজ করা হল। ন্যায়ের নামে মহুয়ার সাথে অন্যায় করা হয়েছে। আগামী লোকসভা ভোটে জনগণ এর জবাব দেবে।