পুবের কলম ওয়েবডেস্ক: আত্মপ্রকাশ  দিবসে উত্তরাখন্ডের জনগণকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন উত্তরাখণ্ডের জনগণ। বুধবার সকালে এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন,  উত্তরাখণ্ডের জনগণকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। এই রাজ্য প্রকৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।

দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন উত্তরাখণ্ডের জনগণ। উত্তরাখণ্ড ভবিষ্যতেও প্রগতি করতে থাকুক। এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, উত্তরাখণ্ড পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশের  পর ২২ বছর কেটে গিয়েছে , রাজ্যের সমস্ত শহিদ ও বিপ্লবীদের প্রতি আমার শ্রদ্ধা।উল্লেখ্য ২০০০ সালের ৯ নভেম্বর উত্তরপ্রদেশ রাজ্যের হিমালয় ও তৎসংলগ্ন জেলাগুলি নিয়ে ভারতীয় প্রজাতন্ত্রের ২৭তম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড রাজ্য  আত্মপ্রকাশ করেছিল।

https://twitter.com/narendramodi/status/1590192879343120385?s=20&t=ZmD2AipIXgMsDBQUe-xdaA