পুবের কলম, ওয়েবডেস্কঃ রুশ হামলায় বিধবস্ত ইউক্রেন। সপ্তম দিনে ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসী নীতি অব্যাহত। দখল হয়েছে খেরসন শহর। যেকোনও মুহূর্তেই দখল হতে পারে কিয়েভ, খারকিভের মতো শহরও। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করাই অন্যতম লক্ষ্য রাশিয়ার।
সকাল থেকেই চলছে গোলাবর্ষণ। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।আরও পড়ুন:
রুশ সেনার হামলাকে প্রতিহত করতে তৈরি ইউক্রেন সেনাও। রুশ সেনাকে রুখতে মলোটভ ককটেল, লোহার অস্ত্র তৈরি করতে দেখা যায়। গোলাবর্ষণে খারকিভে কমপক্ষে ৩টি স্কুল, ক্যাথিড্রাল ক্ষতিগ্রস্থ হয়েছে।
বহু আবাসনও ধ্বংস হয়ে গিয়েছে। সারাক্ষণ চলেছে সাইরেনের শব্দ। ৮৩৯৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইউক্রেন সেনার।আরও পড়ুন:
বুধবার রাতে ফের একবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী এরপরই খারকিভে আটকে পড়া ভারতীয় ছাত্রীদের জন্য ‘সেফ প্যাসেজ’-র ব্যবস্থা করে দেয় রাশিয়ার সেনা, এমনটাই সরকারি সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: