উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জয়নগর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার দক্ষিন বারাসত অটো স্ট্যান্ডে বেশ কিছু ইস্যুকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করা হল। এদিন ১০০ দিনের কাজের বকেয়া টাকা, আওয়াস প্লাস প্রকল্পের ঘরের প্রাপ্য টাকা আটকে রাখা, ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকরনের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ মণিপুরে বিজেপির সন্ত্রাস ও নারী নির্যাতনের প্রতিবাদে শামিল হন বহু তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, জেলা জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর, জয়নগর ১ নং ব্লক তৃণমূল ছাএ পরিষদের সভাপতি অরুণ নস্কর, তাপস বিশ্বাস সহ আরো অনেকে।
আরও পড়ুন:
অন্যদিকে জয়নগর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার নিমপীঠ মোড়ে বেশ কিছু ইস্যুকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করা হল। এদিন ১০০ দিনের কাজের বকেয়া টাকা, আওয়াস প্লাস প্রকল্পের ঘরের প্রাপ্য টাকা আটকে রাখা, ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকরণের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ মণিপুরে বিজেপির সন্ত্রাস ও নারী নির্যাতনের প্রতিবাদে সামিল হন বহু তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
আরও পড়ুন:
এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, ফুটিগোদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য কর্ণকান্তি হালদার, ওয়াহিদ মোল্লা,সাহাবুদ্দিন শেখ, হারুন রশিদ মোল্লা, সেলিম পুরকাইত, আইয়ুব মণ্ডল, বিধান হালদার সহ আরও অনেকে।