পুবের কলম,ওয়েবডেস্ক: দেশে দলিতদের ওপর অত্যাচারের ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক, পুরুষ থেকে মহিলা; সকলের উপর নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান। ফের এক দলিত পড়ুয়াকে ‘সামান্য’ কারণে মারধর করে উচ্চবর্ণের বেশ কয়েক পড়ুয়া। ঘটনাস্থল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ।
আরও পড়ুন:
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আম্বেদকরের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ‘ জয়-ভিম, জয়-ভারত’ স্লোগান তুলেছিল এক দলিত যুবক। তাতে বেজায় ক্ষেপে যায় একদল পড়ুয়া। বক্তব্য শেষ করতেই দলিত যুবকের ওপর চড়াও হয় তাঁরা। শুধু মেরেই ক্ষান্ত হয়নি।
ভবিষ্যতে এহেন ঘটনার পুনরাবৃত্তি হলে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় তাঁকে। ৷ এমনকী দলিত ছাত্রটির জাতপাত তুলেও গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে ওই কলেজ পড়ুয়াদের বিরুদ্ধে ৷আরও পড়ুন:
এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসিরা স্থানীয় থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে। দ্বাদশ শ্রেণীর ওই পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা সহ ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অবমাননা) এবং ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) ইত্যাদি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির পড়ুয়া নারাউলি জেলার সরাই সিকন্দর গ্রামের বাসিন্দা ৷ তিনি নারাউলির একটি কলেজে পড়াশোনা করেন ৷ ‘সব কা সাথ, সব কা বিকাশ’ কথা ঢালাও করে প্রচার হলেও দেশজুড়ে প্রতিনিয়ত বাড়ছে দলিত, তফসিলি জাতি-উপজাতিদের উপর নিগ্রহ, অত্যাচার। তালিকায় শীর্ষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। শুধু দেশের সর্বাধিক জনবসতিপূর্ণ রাজ্যই নয়, সমগ্র গোবলয়েই বেশ সংকটে সমাজে পিছিয়ে পড়া নাগরিকরা।