পুবের কলম,ওয়েবডেস্ক: মুসলিমদের মধ্যে প্রথম বা মোট র্যাঙ্কের নবম স্থান অধিকার করেছেন জামিয়ার নৌশিন। এদিন নৌশিন তার সাফল্যের সমস্ত কৃতিত্ব দিয়েছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমিকে৷ চারবারের মাথায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বছর ২৪ নৌশিন। উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের খালসা কলেজের প্রাক্তন ছাত্রী তিনি।
আরও পড়ুন:
নৌশিনের বাবা প্রসার ভারতীর একজন পরিচালক। তার মা একজন গৃহিনী।
তার বড় ভাই ও বোন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ২০১৯ সালে স্নাতক শেষ করার পরে নৌশিন ২০২০-২১ সালে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে । প্রথম তিনবার ব্যর্থ হলেও দমে থাকেনি সে। ‘রি-স্টার্ট’ বলে আবার প্রস্তুতি শুরু করে। এদিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।কীভাবে ইউপিএসসির সিভিল সার্ভিসেসের প্রস্তুতি নিতে হবে?
টিপসও দেন নৌশিনআরও পড়ুন:
নৌশিন জানান, একেবারে কঠোর পরিকল্পনার মধ্যে থেকেই তিনি পড়াশোনা করেননি। কোনও নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলেননি।তিনি বলেন, 'দিনে আমি ১২-১৪ ঘণ্টা করে পড়াশোনা করতাম।' সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে ইউপিএসসি সিভিল সার্ভিসেসে যাঁরা আগের বছরগুলিতে টপার হয়েছেন, তাঁরা যা বলছেন, সেটাই অক্ষরে-অক্ষরে পালন করার কোনও মানে নেই। কারণ প্রত্যেকেরই পড়াশোনার আলাদা ধরন থাকে। তাই নিজেদের মতো পুরোটা পরিকল্পনা করা উচিত।
ওই প্রতিবেদনে নৌশিন জানান, যাঁরা ইউপিএসসির সিভিল সার্ভিসেসের প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের প্রথমেই নিজেদের শক্তি ও দুর্বলতার জায়গা চিহ্নিত করতে হবে। সেটা বিবেচনা করে নিয়ে নিজের পরিকল্পনা তৈরি করতে হবে প্রার্থীদের। তবে প্রয়োজন মতো রুটিন পরিবর্তনের কথাও জানান নৌশিন।আরও পড়ুন:
উল্লেখ্য, মঙ্গলবার সিভিল সার্ভিসেস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। মঙ্গলবার দুপুর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে , ২০২৩ সালের সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে পার্সোনালিটি টেস্ট হয়েছিল, সেটার ভিত্তিতে এবার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ 'এ' এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ 'বি' পদে নিয়োগের জন্য ১,০১৬ জনের নাম সুপারিশ করা হয়েছে। সেইসঙ্গে একটি সংরক্ষিত তালিকাও তৈরি রেখেছে ইউপিএসসি। তাতে মোট ২৪০ জনের নাম আছে।