বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে মামলার ছয়জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানিয়েছেন, রায় ঘোষণার কার্যক্রম রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৫ মার্চ এই মামলার রায়ের দিন নির্ধারণ করা হয়। তার আগে ২৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।
আরও পড়ুন:
তদন্ত প্রতিবেদন গত বছরের ২৬ জুন প্রসিকিউশনের কাছে জমা পড়ে এবং ৩০ জুন ট্রাইব্যুনাল তা আমলে নেয়।
পরে ৬ আগস্ট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যদিও এদের মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং বাকিরা পলাতক।আরও পড়ুন:
গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা এবং ছাত্রসংগঠনের সদস্যরা। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবীও নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে এবং পরবর্তীতে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পথ প্রশস্ত হয়, যার জেরে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে।