পুবের কলম ওয়েবডেস্ক: বিলকিস বানোর ধর্ষকদের গুজরাত সরকারের মুক্তি দেওয়ার ঘটনা নিয়ে একটি টিভি অনুষ্ঠানের সময় নিজের আবেগ ধরে রাখতে পারলেননা প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সারদেশাই।
আরও পড়ুন:
বিলকিস বানোর ১১ জন ধর্ষককে ১৫ অগস্ট মুক্তি দেয় গুজরাত সরকার। গুজরাত সংঘর্ষের সময় ২০০২ সালে গণধর্ষিতা হন বিলকিস। আছড়ে মেরে ফেলা হয় তাঁর তিন বছরের কন্যা সন্তানকে।
বিলকিস সেই সময় নিজে পাঁচ মাসের অন্তঃস্বত্তা ছিলেন। ঠাণ্ডা মাথায় হত্যা করা হয় বিলকিসের পরিবারের সাত জনকেও।আরও পড়ুন:
পুরো ঘটনাটি নিয়ে বর্ষীয়ান সাংবাদিক রাজদীপ সারদেশাই একটি সরাসরি সম্প্রচার করছিলেন একটি বেসরকারি টিভি চ্যানেল। রাজদীপ কথা বলছিলেন বিলকিসের আইনজীবী শোভা গুপ্তার সঙ্গে।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রাজদীপ সারদেশাই।আরও পড়ুন:
শোভা বলছিলেন কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস কাটাচ্ছেন বিলকিস। নিজে নির্যাতিতা হয়েছেন, সন্তানকে হারিয়েছেন, পরিবারের সাত সদস্যকে দেখেছেন চোখের সামনে খুন হতে। কিন্তু এতটা যন্ত্রণার পরেও তিনি দেখলেন তাঁর ধর্ষকদের মুক্তি দেওয়া হল।
বীরের মত সম্ভাষণ জানানো হল। ২২ বছরের যন্ত্রণা আজ দগদগে ঘা তে পরিনত।আরও পড়ুন:
এই কথা শোনার পর স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন সারদেশাই। মুখে ঢেকে নেন তিনি। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল চোখের কোল ভিজছে এই বর্ষীয়ান সাংবাদিকের। উল্লেখ্য বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ সংঘটিত হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষর উগরে দিচ্ছেন ক্ষোভ।