আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার ভোপালে ফের দেখা গেল হিন্দুত্ববাদীদের আস্ফালন শনিবার দুপুরে মধ্যপ্রদেশের ভোপালো একটি শপিংমলে নমাজ পড়ছিলেন কর্মীরা। সময় তখন বেলা সাড়ে তিনটে। ওই মলের কর্মীরা একতলায় ফায়ার এক্সিট প্রবেশ পথের পাশে নমাজ পড়ছিলেন।
আরও পড়ুন:
নমাজপাঠের শব্দ শুনতে পেয়েই সেখানে চলে আসে বজরং দলের সদস্যরা।
তারা পাল্টা শুরু করে তারস্বরে ভজন গাইতে । পুরো ঘটনার ভিডিওও করে রাখে তারা।আরও পড়ুন:
এই ঘটনার জেরে ভোপালে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। এই বিষয়ে বজরং দলের এক নেতার বক্তব্য, দীর্ঘদিন ধরে মলে নমাজ পড়া চলছিল।
"আমরা জানিয়ে দিয়েছি, ওখানে নমাজ পড়া হলে হনুমান চালিশাও পড়া হবে"। এদিকে পুলিশ জানিয়েছে, কোনও পক্ষই লিখিত অভিযোগ করেনি।আরও পড়ুন:
শপিং মল, কর্তৃপক্ষ, পুলিশ সকলেই আসে ঘটনাস্থলে। ভবিষ্যতে শপিংমলের ভিতরে কোনওরকম ধর্মীয় আচরণ করা যাবে না। এমনটাই বলা হয়েছে।
আরও পড়ুন: