পুবের কলম,ওয়েবডেস্ক: ভারী বর্ষণে বিপর্যস্ত দিল্লির জনজীবন। একাধিক জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তবে শুধু দিল্লি নয় পাশাপাশি নয়ডা ও গাজিয়াবাদের বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। নয়ডায় হু হু করে ঢুকছে যমুনার জল। একাধিক রাস্তাঘাট জলের তলায়।
যমুনার জল ঢুকেছে মানুষের ঘর-বাড়িতেও।জোরকদমে চলছে উদ্ধারকাজ। শুধু মানুষ নয়, প্রাণীদেরও উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

https://twitter.com/8NdrfGhaziabad/status/1680109504338468864?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1680109504338468864%7Ctwgr%5E5837a1c4db65b82438f9b955f813449a8f8ad476%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fnoida-floods-ndrf-rescues-bull-priced-over-1-crore-yamuna-river-waterlogging-heavy-rain-101689414084530.html

সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
তাতে দেখা যাচ্ছে, নয়ডার একটি জায়গায় বন্যার জলের তোড়ে ভেসে যাচ্ছিল একটি ষাঁড়। তাঁকে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জানা গেছে, ষাঁড়টির নাম প্রিতম।বিশেষ এক প্রজাতির ষাঁড় এটি। এর বীর্যর দামও বহুমূল্য।
দেশের সবথেকে বেশি দামের ষাঁড় এটি। চাহিদাও প্রচুর।

https://twitter.com/8NdrfGhaziabad/status/1680098600792240129?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1680098600792240129%7Ctwgr%5E5837a1c4db65b82438f9b955f813449a8f8ad476%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fnoida-floods-ndrf-rescues-bull-priced-over-1-crore-yamuna-river-waterlogging-heavy-rain-101689414084530.html

এমনকী বেঙ্গালুরুর  কৃষিমেলায় এর দাম উঠেছিল এক কোটি টাকা। যমুনার জলের তোড়ে অন্যান্য গবাদি পশুর মতো কোটি টাকার এই ষাঁড়কেও ভেসে যেতে দেখে ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)। ষাঁড়টিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে খবর। সেই উদ্ধারকাজের ছবিও টুইট করেছে এনডিআরএফ।