পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: সেপটিক ট্যাংকের কাঠ খুলতে গিয়ে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির, জখম আরো একজন।
আরও পড়ুন:
বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের দেবক এর ঘটনা। বছর ২৮ এর আরিফুল মোল্লা মঙ্গলবার দুপুরবেলায় গ্রামেরই একটি বাড়ির সেফটির ট্যাংকের কাঠ খুলতে চেম্বারের মধ্যে ঢোকে। সেই সময় উপরে উঠতে দেরি হচ্ছে দেখে সহ কর্মী ২২ বছরের ইমরান গাজী ট্যাঙ্কের ভেতর নামতেই দেখতে পায় অচৈতন্য হয়ে পড়ে আছে আরিফুল।
তাকে বার করতে গিয়ে সেও অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে বসিরহাটে থানার পুলিশ যায়। দমকলের একটি গাড়ি গিয়ে ওই সেফটিক ট্যাংক ভেঙে দুজনকে উদ্ধার করে। স্থানীয় গ্রামবাসীদের প্রচেষ্টায় দুজন রাজমিস্ত্রিকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আনলে চিকিৎসকরা বছর ২৮ এর আরিফুল মোল্লার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন। অপর একজন আশঙ্কজনক হওয়ায় তাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাথমিক অনুমান নতুন কংক্রিট এর সেফটি ট্যাঙ্কার মধ্যে মিথেন গ্যাস তৈরি হয়েছিল যার ফলে দুই রাজমিস্ত্রি গুরুতর আক্রান্ত হয়। যার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় রীতিমতো গ্রামের শোকের ছায়া। মৃতের পরিবার মালিকপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।