পুবের কলম ওয়েবডেস্কঃ জলপাইগুড়ি তিস্তা সেতুর কাছে ১০ টি ট্রাক সহ ১০ টি হাতি আটক করলো বন দফতর। হাতি গুলো অরুনাচল প্রদেশ থেকে গুজরাটের জাম নগরের রাধা মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিলো। এদিন কাগজপত্র খতিয়ে দেখতে হাতি গুলো কে আটক করেন বন কর্মীরা। খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি বন বিভাগের ভারপ্রাপ্ত বনাধিকারিক বিকাশ ভি। গরুমারা জাতীয় উদ্যান থেকে প্রানী চিকিৎসক এনে হাতি গুলোর স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি কানে লাগানো মাইক্রোচিপ পরীক্ষা করে দেখেন বন কর্মীরা।

১০ টি ট্রাকে করে ১০ টি হাতি পাচার,খবর পেয়ে আটক করলো বন দফতর

বনাধিকারিক বিকাশ ভি জানান, হাতি গুলো অরুনাচল প্রদেশ থেকে গুজরাটের জাম নগরের রাধা টেম্পলে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলি দান করা হয়েছে। হাতি গুলির যাত্রা পথের জন্য তাদের খাদ্য সামগ্রী, চিকিৎসক,মাহুত সহ যাবতীয় পরিকাঠামো নিয়েই যাচ্ছিলো এরা। এদের কাগজপত্র ও মাইক্রো চিপ পরীক্ষা করা হয়েছে। কোনও অসঙ্গতি ধরা না পড়ায় পরে হাতি গুলো গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়েছে।

১০ টি ট্রাকে করে ১০ টি হাতি পাচার,খবর পেয়ে আটক করলো বন দফতর