পুবের কলম, ওয়েবডেস্ক: টানা ১০০ ঘণ্টা রান্না করে বিশ্ব রেকর্ড গড়লেন এক নাইজেরীয় শেফ। একটানা চারদিনেরও বেশি সময় ধরে ৫৫টিরও বেশি রেসিপি রান্না করেছেন তিনি। নাইজেরিয়ার এই শেফের নাম হিলদা এফিয়ং বাসি। একটানা রান্না করে ভারতীয় শেফ লতা টেন্ডনকে হারিয়ে দিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে হিলদা বাসি বলেন, বিশ্বের সামনে নাইজেরীয় খাবারকে তুলে ধরতে চান তিনি। এ কারণেই নিজেকে শেফ হিসেবে তৈরি করেছেন এবং নিজের রেসিপিগুলো রান্না করেছেন। তিনি বলেন, নাইজেরীয় খাবার অনেক বেশি মজার ও তৃপ্তিদায়ক। বিশ্বজুড়ে যত বেশি নাইজেরীয় খাবারের প্রচার হবে, মানুষ তত বেশি এসব খাবার খেতে আগ্রহী হবেন। এর আগে ২০১৯ সালে দীর্ঘ ৮৭ ঘণ্টা ৪৫ মিনিট রান্না করে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতীয় শেফ লতা টেন্ডন। রান্নার রেকর্ডের পর বাসি জানান, এর আগের বিশ্ব রেকর্ড তাকে ১০০ ঘন্টা রান্না করতে অনুপ্রাণিত করেছে। বলেন, ‘প্রথম দিন আমার জন্য খুবই কঠিন ছিল। আমি প্রথম ৬ ঘণ্টাতেই রান্না বন্ধ করে দিতে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে কোনও জাদুর কারণে আমি এই রেকর্ড গড়তে পেরেছি। সবার সহায়তায় আমি এ এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছি।’১০০ ঘণ্টা রান্না করে বিশ্ব রেকর্ড!
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ মে ২০২৩, ১২:১৬
আরও খবর
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা, মদন মিত্রের একাধিক ঠিকানায় হানা
কাকভোরে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি, খবর পেয়েই পৌঁছলেন মমতা
ট্রিলিয়নিয়ার হওয়ার দোরগোড়ায় ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন নাকচ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
‘গাজা থেকে মুসলিমদের মুছে ফেলা হোক’, মার্কিন হামলায় নিহত ভারতীয় নাবিকের বাবার পুরনো বিদ্বেষী পোস্ট প্রকাশ্যে
‘গাজা থেকে মুসলিমদের মুছে ফেলা হোক’, মার্কিন হামলায় নিহত ভারতীয় নাবিকের বাবার পুরনো বিদ্বেষী পোস্ট প্রকাশ্যে
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
সালমান খান দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন, অভিযোগ 'কালা হরিণ' তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করেছে
সালমান খান দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন, অভিযোগ 'কালা হরিণ' তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করেছে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র