ইনামুল হক, বসিরহাটঃ অমরনাথের মেঘ ভাঙ্গা বৃষ্টিতে এখনো বহু বাঙালি পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মধ্যে বসিরহাট পৌরসভার  ১ নম্বর ওয়ার্ডের  ধলতিথা পাড়ায় ১৬ জন পুনার্থী এখনো আটকে রয়েছে অমরনাথে। দুশ্চিন্তায় রয়েছে তাদের পরিবার। ইতিমধ্যে পরিবার তাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রেখেছে।

তবে সব সময় দুশ্চিন্তায় রয়েছে, কখন বাড়ি ফিরবে। ওদিকে আবার নতুন করে সোমবার থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে।

আবার নতুন করে যদি মেঘ ভাঙ্গা বৃষ্টি হয় সেই দুশ্চিন্তায় গোটা পরিবার। বসিরহাটে পুণ্যার্থীদের পরিবার জানতে পারে তাদের পরিবারের লোক জম্মু কাশ্মীরের ভগবতী  নগর বেস ক্যাম্পে আটকে রয়েছে।

ইতিমধ্যে রাজ্য সরকার ও কেন্দ্র একটি হেল্প লাইন চালু করেছে। তাদের দ্রুত ফেরানোর জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অমরনাথে আটকে বসিরহাটের ১৬ জন বাঙালি পর্যটক, দুশ্চিন্তায় পরিবার অমরনাথে আটকে থাকা বসিরহাটের কয়েকজন পর্যটক।

পিগলু দাস, প্রশান্ত মন্ডল ,শিল্পা মন্ডল, বুবাই ঘোষ বিকাশ মণ্ডল, সহ মোট ১৬ জন পর্যটক এখনো আটকে রয়েছে।

একদিকে রাতের ঘুম কেড়েছে, অন্যদিকে দুশ্চিন্তায় পড়েছে গোটা পরিবার। নতুন করে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ধস নামে তাহলে আর রেহাই নেই। ইতিমধ্যে রাজ্য সরকার নবান্নে হেল্পলাইন চালু করেছে। প্রতিটা পৌরসভা কে নির্দেশ দেওয়া হয়েছে।  যে যার এলাকায় যারা অমরনাথ গেছেন তাদের খোঁজ পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে প্রশাসনকে জানাতে।

বসিরহাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডের  প্রতিনিধি উদয় মন্ডল এই ১৬ জনের পরিবারের সঙ্গে দিনরাত  কথা বলে খোঁজখবর নিচ্ছেন। সরকারি সব রকম  সাহায্যের আশ্বাস দিয়েছেন।  যাতে দ্রুত বাড়ি ফিরতে পারে তার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে  প্রশাসন