পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লিতে খালিস্তানপন্থী গ্রাফিতি কাণ্ডে পঞ্জাব থেকে গ্রেফতার ২। আটক ১। চলছে জিজ্ঞাসাবাদ। জি২০ শীর্ষ বৈঠক উপলক্ষে আপাতত সাজো সাজো রব রাজধানীতে। তার আগে মেট্রো স্টেশনে ‘দিল্লি বনেগা খালিস্তান’ স্লোগান ইস্যুতে চিন্তায় পড়েছিল নরেন্দ্র মোদি সরকার।
পুলিশ সূত্রে খবর, ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের নেতৃত্বে সংশ্লিষ্ট স্লোগান লেখা হয়েছিল। তাদের নেতা গুরুপতয়ন্ত সিংহ পান্নুন একটি ভিডিয়ো করে এমনটাই জানিয়েছেন। সংগঠন প্রধান ভাইরাল ভিডিয়োতে দাবি করেছেন, ‘প্রগতি ময়দানে জি২০ সম্মেলন ব্যাহত করার লড়াই শুরু হল। এ ভাবেই আমরা জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলিকেও বার্তা দিচ্ছি। পঞ্জাব ভারতের অংশ নয়।’’ দিল্লির মেট্রো স্টেশনে একাধিক সিসিটিভি পরীক্ষা করে অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ।এর আগে এই খলিস্তানপন্থী জঙ্গি সংগঠনটি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দিয়েছিলেন। আগামী ২৪ সেপ্টেম্বর ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের রাষ্ট্রপ্রধানরা বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকে যোগ দিতে আমেরিকায় যাবেন প্রধানমন্ত্রী। সেই সময়ই হোয়াইট হাউস-সহ আমেরিকার বিভিন্ন স্থানে বিক্ষোভের কর্মসূচিও নিয়ে ফেলেছে জঙ্গি গোষ্ঠীটি।
আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1695709452887036343?s=20