পুবের কলম,ওয়েবডেস্ক: কথায় আছে,  কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। টমেটোর আকস্মিক দাম বাড়ার কারণে মধ্যবিত্তের মাথায় ভাঁজ পড়লেও বেশ লাভের মুখ দেখছিল কৃষকরা। আর সেটাই কাল হল অন্ধ্রপ্রদেশের এক কৃষকের।

টমেটোর হঠাৎ দাম বাড়ায় বেশ লাভের মুখ দেখছিলেন এক কৃষক। আর সেই লাভই প্রাণ কাড়ল তাঁর।
ডাকাতের হাতে পরে প্রাণ খোয়ালেন ব্যক্তি। নিহতের নাম নরেম রাজাশেখর রেড্ডি। বয়স ৬২। পেশায় একজন কৃষিজীবী। এদিন বাজারে টমেটো বিক্রি করে লাভের টাকা হাতে নিয়ে ফেরার পথে  অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে প্রাণ হারান তিনি।

জানা গেছে, গুণে গুণে ৭০ ক্রেট টম্যাটো বিক্রি করতে পেরেছিলেন রাজাশেখর। লাভ হয়েছিল প্রায় ৩০ লক্ষ টাকার মতো। কিন্তু সেই বাড়তি লাভের জেরেই প্রাণ খোয়াতে হল তাঁকে।

প্রসঙ্গত, বাজারে সেঞ্চুরি পার করেছে টমেটোর দাম। বেশ কয়েকদিন আগেও ভিন্ন ভিন্ন রাজ্যের কৃষকরা দাম না পেয়ে রাস্তায় টমেটো ফেলে দিচ্ছিলেন। আর এখন টমেটো চাষীদের অবস্থা ‘স্বর্গ লাগের’ মতো।