নয়াদিল্লি: ইরান-ইসরাইল সংঘাতের মধ্যে দু’দেশে আটক ভারতীয়দের ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত। মঙ্গলবার ৩৮০ জনকে নিয়ে দিল্লিতে অবতরণ করে একটি বিশেষ বিমান। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরান থেকে ২১৯ জন এবং ইসরাইল থেকে ১৬১ জন ভারতীয় নাগরিক মঙ্গলবার নিরাপদে নয়াদিল্লি নিয়ে আসা হয়েছে।
বিদেশমন্ত্রক জানিয়েছে, "২৪ জুন ভোর সাড়ে তিনটে নাগাদ মাশহাদ থেকে নয়াদিল্লি পৌঁছনো বিশেষ বিমানে ২৯২ জন ভারতীয়কে ইরান থেকে ফিরিয়ে আনা হয়েছে। ইরান থেকে ২২৯৫ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।" মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে এখনও পর্যন্ত ইরান থেকে তার ২২৯৫ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভারতীয়রা বিমানবন্দরে নামার পর তাদের স্বাগত জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। তিনি বলেন, "ইসরাইল থেকে সরিয়ে আনা ১৬১ জন ভারতীয়ের প্রথম ব্যাচকে স্বাগত জানাতে পেরে আমি খুব খুশি। এই দলটি কিছুক্ষণ আগে নিরাপদে নয়াদিল্লি বিমানবন্দরে পৌঁছেছে।" প্রতিমন্ত্রীর কথায়, "আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং ইরান ও ইসরাইল আমাদের নাগরিকদের সম্ভাব্য ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অপারেশন সিন্ধুর আওতায় সব দেশবাসী নিরাপদে পৌঁছে যাচ্ছেন।
"আরও পড়ুন:
ইরান-ইসরাইলে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরপরই দুই দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে অপারেশন সিন্ধু শুরু করে নয়াদিল্লি। ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করে। ওই বিমানে ছিলেন ২৯০ জন ভারতীয়। শনিবার সকালে শতাধিক ভারতীয়কে নিয়ে দিল্লি বিমানবন্দরে নামে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। দেশের মাটিতে পা রেখেই বিমানবন্দর চত্বরে ভারত ‘মাতা কি জয়’ স্লোগান তোলেন উদ্ধার হওয়া ভারতীয়রা। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, অপারেশন সিন্ধুতে আরও গতি আনা হচ্ছে। খুব দ্রুত ইরান ও ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে।