পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে জিতলেই মহিলাদের জন্য ১৫০০ টাকা পেনসন সহ ৫০০ টাকায় সিলিন্ডার, প্রতিশ্রুতি কংগ্রেসের। বিধানসভা নির্বাচনের আগে কর্নাটক মডেলকে সামনে রেখে এইভাবেই ঢালাও প্রতিশ্রুতির ঘোষণা করলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। ভোপালে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে এই আসন্ন বিধানসভা নির্বাচনে একের পর এক প্রতিশ্রুতি দেন তিনি।
আরও পড়ুন:
বৈঠক থেকেই দলের তরফে রণদীপ সিং সুরজেওয়ালা জানান, ৫০০ টাকায় সিলিন্ডার, ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মাফ সহ ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক করা হবে। মহিলাদের ১৫০০ টাকা পেনসন সহ ২৭ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। কৃষকদের ঋণ মাফ করা হবে।
আরও পড়ুন:
এআইসিসি সাধারণ সম্পাদক এবং মধ্যপ্রদেশের কংগ্রেস ইনচার্জ রণদীপ সিং সুরজেওয়ালা, রাজ্য কংগ্রেস সভাপতি কমল নাথ এবং অন্যান্য নেতাদের সঙ্গে ভোপালে রাজ্যে পার্টির 'জন আক্রোশ যাত্রা' সংক্রান্ত সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়।