পুবের কলম,ওয়েবডেস্ক: বুধবার রাত পৌনে দশটা নাগাদ বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের ছ’টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি দিল্লির আনন্দ বিহার থেকে কামাক্ষ্যার দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জনের। আহত একশোর কাছাকাছি। যদিও রেলের তরফ থেকে হতাহতের সংখ্যা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

রাত আড়াইটে নাগাদ রেল দুর্ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন রেলমন্ত্রী। তিনি জানান, 'এই অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব।' তিনি আরও বলেন, সব বগি খতিয়ে দেখা হয়েছে। যাত্রীদের শীঘ্রই একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।

এর পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তিনি জানান, আহতদের চিকিৎসা হবে পাটনা এইমসে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের আধিকারিকরা। বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

দুর্ঘটনার পরেই বেশকিছু হেল্পলাইন চালু করেছে রেল-

পাটনা হেল্পলাইন- ৯৭৭১৪৪৯৯৭১

দানাপুর হেল্পলাইন- ৮৯০৫৬৯৭৪৯৩

কম কন্ট্রোল- ৭৭৫৯০৭০০০৪

আরা হেল্পলাইন- ৮৩০৬১৮২৫৪২

https://twitter.com/CMOfficeAssam/status/1712167897941103097?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1712167897941103097%7Ctwgr%5E2492c2ba0e4fbce10db44e28e4e14bc7ba9773f8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2F6-coaches-of-north-east-express-derail-in-bihar-4472727