পুবের কলম ওয়েবডেস্কঃ মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং বাকি দু’জন রাশিয়া ও সার্বিয়ার। নিহতরা সবাই দেশটিতে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত ও প্রাণহানির এ ঘটনা ঘটে বলে জানিয়েছেদ্য গার্ডিয়ান ও রয়টার্স।
আরও পড়ুন:
রাষ্ট্রসংঘেও পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইং জানিয়েছে– কঙ্গোতে একটি অভিযান চালানোর সময় একটি পুমা হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
তবে বিধ্বস্তের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর সূত্রে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে– কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের দু’জন মেজর এবং একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।আরও পড়ুন:
তাঁদের নাম লেফটেন্যান্ট কর্নেল আসিফ আলি আওয়ান (পাইলট)– মেজর ফাইজান আলি– মেজর মুহাম্মদ সাদ নোমানী (কো পাইলট)– নায়েব সুবেদার সামি উল্লাহ খান (ফ্লাইট ইঞ্জিনিয়ার)– হাবিলদার মুহাম্মদ ইসমাইল (ত্রুচিফ) ও মুহাম্মদ জামিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে রাষ্ট্রসংঘ জানিয়েছে– শান্তিরক্ষীদের মৃতদেহ উদ্ধার করে গোমায় নিয়ে যাওয়া হয়েছে এবং হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: