পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্বের ৮০টি দেশ থেকে পাঠানো ১০০ ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে বিধ্বস্ত গাজায় যাচ্ছে ‘রমযান কাফেলা’। মিশরের আল-আযহার বিশ্ববিদ্যায়লের যাকাত ও দাতব্য প্রতিষ্ঠান বাইতুজ যাকাত ওয়া সদাকাতের তত্ত্বাবধানে মূলত ৯টি প্রধান দেশের সহায়তায় এই ত্রাণ পাঠানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজায়। বাইতুজ যাকাত ওয়া সদাকাতের এক্স অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানা গেছে। মিশরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান আল-আযহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শায়েখ আহমদ মুহম্মদ আল-তাইয়্যেব এই প্রতিষ্ঠানের প্রধান।
এক্সে বলা হয়েছে, ‘বাইতুজ যাকাত ওয়া সদাকাত পরিচালিত ‘গাজা হেল্প’ প্রচারণার আওতায় ‘আপনার অর্থ দিয়ে সংগ্রাম করুন এবং ফিলিস্তিনকে সমর্থন করুন’ স্লোগানের মাধ্যমে বিশ্বের ৮০টি দেশ থেকে ‘রমযান কাফেলার’ জন্য সহায়তা এসেছে।’ আরও বলা হয়, ‘এই প্রচারণার প্রধান দেশগুলো ছিল ইন্দোনেশিয়া, ভারত, ইংল্যান্ড, সউদি আরব, ফ্রান্স, চিন, বাংলাদেশ, কানাডা ও জার্মানি।’ যাকাত ওয়া সদাকাতের এক্স অ্যাকাউন্টে আরও বলা হয়, ‘আল্লাহর নির্দেশে গাজায় যায়নবাদী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার পুনর্গঠন শুরু না হওয়া পর্যন্ত এই সহায়তা চলতে থাকবে। গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বাইতুজ যাকাত ওয়া সদাকাত জানায়, ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির পঞ্চম গাড়িবহর রওনা হয়েছে। এই গাড়িবহরে অন্তত ১০০টি বড় আকারের ট্রাক আছে। ট্রাকগুলিতে করে মোট ২ হাজার টন ত্রাণসহায়তা যাচ্ছে গাজায়। সোমবার ত্রাণবহরটি সিনাই উপত্যকা অতিক্রম করে রাফাহ ক্রসিংয়ের দিকে রওনা হয়। এর আগেও, বাইতুজ যাকাত ওয়া সদাকাত চার দফায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে গাজায়। সর্বশেষ গাড়িবহরসহ সব মিলিয়ে গাজায় ২২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি, যার পরিমাণ প্রায় ৪ হাজার টান।৮০ দেশের ত্রাণ সহায়তা নিয়ে গাজায় যাচ্ছে ‘রমযান কাফেলা’
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ মার্চ ২০২৪, ০৮:৫৭
আরও খবর
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ফের মার্কিন দূতকে তলব করল ভারত
সালমান খান দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন, অভিযোগ 'কালা হরিণ' তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করেছে
ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৫
ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ