পুবের কলম প্রতিবেদক: সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আরও ৮৮টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) গড়ে তোলা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের হাসপাতালে। তবে শুধুমাত্র এই সব ইউনিট চালু করার বিষয়টি নয়। এই ইউনিটগুলির পরিষেবার মান নিশ্চিত করতেও বদ্ধপরিকর স্বাস্থ্য দফতর। আর, এই লক্ষ্যে সিসিইউ-তে নজরদারি চালানোর জন্য গঠন করা হল একটি এক্সপার্ট কমিটি।
আরও পড়ুন:
আপৎকালীন পরিস্থিতিতে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর, এই অবস্থায় সংশ্লিষ্ট হাসপাতালের সিসিইউ-এর মানের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের ৮৮টি হাসপাতালে গড়ে তোলা হচ্ছে সিসিইউ। এর মধ্যে ৭৪টি হাইব্রিড সিসিইউ এবং ১৪টি সিসিইউ রয়েছে। এই ৮৮টি সিসিইউ বাদে ৪টি হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)-ও গড়ে তোলা হচ্ছে। বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতালের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের বাছাই করা কিছু স্টেট জেনারেল হাসপাতাল, রুরাল হাসপাতাল এবং প্রাইমারি হেলথ সেন্টারে গড়ে তোলা হচ্ছে এই ইউনিটগুলি।আরও পড়ুন:
এর আগে রাজ্যের এমন বিভিন্ন স্তরের হাসপাতালে ৩৮টি সিসিইউ এবং ২৯টি এইচডিইউ গড়ে তোলা হয়েছে। ওই সব ইউনিটের পরিষেবা সংক্রান্ত বিষয়ে একটি গাইডলাইনও রয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলির মান সম্পর্কে নিশ্চিত হওয়ার লক্ষ্যে আগের ওই গাইডলাইনটি আপডেট করে নতুন একটি গাইডলাইন প্রকাশের প্রয়োজন দেখা দিয়েছে। সিসিইউগুলির পরিষেবা প্রদানের মান কীভাবে আরও উন্নত করা যায়, এই বিষয়ে নতুন ওই গাইডলাইন তৈরি করবে সিসিইউ-তে নজরদারি চালানোর জন্য গঠিত ওই এক্সপার্ট কমিটি।
আরও পড়ুন:
এই কমিটিতে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে চেয়ারপারসন এবং স্বাস্থ্য অধিকর্তাকে কো-চেয়ারপারসন করা হয়েছে। এই দুই পদ বাদে এই কমিটিতে রয়েছেন আরও ১৩ জন সদস্য।