পুবের কলম,ওয়েবডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার এক সমাবেশে মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে একজন শিশুসহ অন্তত নয়জন নিহত এবং আরো ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গভর্নর। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যে মন্টেরির কাছে সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে। মঞ্চ ধসের ঘটনার সময় দেশটি বাম প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ বত্তৃ«তা দিচ্ছিলেন।
তবে মঞ্চ ধসের ঘটনায় কোনও আঘাত পাননি তিনি।আরও পড়ুন:
ঘটনার পরে সমর্থকদের সঙ্গে তাকে অক্ষত অবস্থায় কথা বলতে দেখা গেছে। তবে মঞ্চ ধসে তার দলের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন জানান প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তিনি বলেন, আকস্মিক দমকা হাওয়ার কারণে মঞ্চ ভেঙে গেছে।
মঞ্চ ভেঙে পড়ার কিছু ভিডিওতে দেখা যায় যে, কাঠামোটি ভেঙে পড়ার মুহূর্ততে মঞ্চে বেশ কয়েকজন মানুষ অবস্থান করছিলেন। মঞ্চে মায়নেজ তার সমর্থকদের দিকে হাত নাড়ছেন, কিন্তু মঞ্চ ভেঙে পড়ার সময় নিরাপত্তার জন্য দৌড়চ্ছেন তিনি।আরও পড়ুন:
দেশটি বাম প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রার্থী এবং বর্তমানে জাতীয় নির্বাচনে তৃতীয় স্থানে রয়েছেন। এদিকে এ ঘটনার পর রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া এলাকায় প্রতিকূল আবহাওয়া, বজ্রপাত এবং প্রবল বাতাসের কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। এই দুর্ঘটনার খবরে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর।