আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে মুম্বাই-গোয়া জাতীয় সড়কে একটি গাড়ি এবং ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ পুরুষ, ৩ মহিলা ও ১টি শিশু রয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছে একটি শিশু।এমনটাই জানিয়েছে রায়গড় পুলিশ ঘটনাটি ঘটেছে গোয়া-মুম্বাই হাইওয়েতে রায়গড় জেলার রেপোলি এলাকায়।।
মুখোমুখি সংঘর্ষের জেরে মারুতি ভ্যানের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1615909496433541120?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1615909496433541120%7Ctwgr%5E27eb4451c8afc1eac28b9a617336f4d2c1fbc25c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Fmaharashtra%2Fmumbai-goa-highway-accident-child-among-9-killed-in-car-truck-collison-in-maharashtra-death-toll-injuries-latest-news-5860430%2F
আরও পড়ুন:
ট্রাকটি যাচ্ছিল মুম্বইয়ের দিকে। তখন গাড়িটি রত্নাগিরি জেলার গুহাগরের দিকে যাচ্ছিল।
মুখোমুখি সংঘর্ষে মারুতি ভ্যানটি একেবারে দুমড়েমুচড়ে যায়। একটি শিশু ছাড়া মোট নজন যাত্রীরই ঘটনাস্থলে মৃত্যু হয়। অলৌকিক ভাবে বেঁচে যায় শুধু একটি শিশু। আপাতত গুরুতর আহত অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন। ওই দুর্ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মুম্বাই-গোয়া জাতীয় সড়কে যান চলাচল।