পুবের কলম,ওয়েবডেস্ক: বাড়ির সামনে খেলতে থাকা নাবালিকাকে চকোলেট ও ১০ টাকার লোভ দেখিয়ে গণধর্ষণের অভিযোগ ৪ কিশোরের বিরুদ্ধে। অভিযুক্তরা সকলেই ১০-১৪ বছরের মধ্যে। সম্পর্কে ‘পাড়ার দাদা’ হয়।  ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ৫ জুলাই।
নিজের বাড়ির সামনেই খেলছিল নির্যাতিতা। তখন লোভ লেখিয়ে অন্য এক কিশোরের বাড়িতে নিয়ে যায় নাবালিকাকে।  সেখানেই নয় বছরের কিশোরীকে পাঁচজন মিলে ধর্ষণ করে।  ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালাবুর্গি জেলায়।

অভিযুক্ত কিশোরেরা পালা করে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
ঘণ্টা খানেক বাদে তাঁরা নাবালিকাকে ছেড়ে দেয়। কাঁদতে কাঁদতে নাবালিকা বাড়ি ফেরে এবং তাঁর মা-বাবাকে গোটা ঘটনাটি জানায়। এরপরে নির্যাতিতার পরিবার কালাবুর্গি মহিলা পুলিশ স্টেশনে গিয়ে ধর্ষণের অভিযোগ জানান।

নির্যাতিতা ও তার পরিবারের বয়ানের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৬৬এ (যৌন নিগ্রহের জন্য নাবালিকাকে আটকে রাখা), ৩৭৬ (গণধর্ষণ), ৫০৬ (প্রাণনাশের হুমকি) ও পকসো আইনে অভিযোগ দায়ের করা হয়। গত বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত ৫ কিশোরকে আটক করে। কালাবুর্গির নাবালক বিচার বোর্ডের তরফে অভিযুক্তদের ১৪ দিনের জন্য সংশোধন হোমে পাঠানো হয়েছে।