ইরানের রাজধানী তেহরানের কাছে একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩৬ জন। মঙ্গলবার (৫ মে) বিকেলে তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের আন্দিশেহ শহরের আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্সে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আরও পড়ুন:
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টেলিভিশন আইআরআইবির তথ্য অনুযায়ী, বহুতল এই বাণিজ্যিক ভবনে ২৫০টিরও বেশি দোকান ছিল। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরও পড়ুন:
ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে, স্থানীয় দমকল প্রধান আলী পাইদারান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।
তবে ভবনের বাইরের অংশে দাহ্য উপকরণ ব্যবহৃত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।আরও পড়ুন:
উদ্ধারকাজে নেমেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী দল এবং অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
এখনও পর্যন্ত আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি। স্থানীয় সূত্রে পাওয়া ভিডিওতে দেখা গেছে, ভবনটির বিভিন্ন অংশ থেকে ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে।