আরও পড়ুন:
আইভি আদক, হাওড়া: হাওড়ার ডোমজুড়ের নিবড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে রবিবার গভীর রাতে একটি লরির গ্যারেজে হঠাৎই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যারজটি। লরি ছাড়াও ম্যাটাডোর, ছোট হাতি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক আগুনে ভস্মীভূত হয়ে যায়। গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ছাঁট কাপড়ের গোডাউন, রংয়ের গোডাউনে।
আরও পড়ুন:
আগুনে পাশের কয়েকটি ঝুপড়ি ঘর সামান্য ক্ষতিগ্রস্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয় ক্লাবের ছেলেরা রাতে বিশ্বকাপের খেলা দেখে বাড়ি ফেরার সময় তা প্রথম নজরে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারাই খবর দেন ডোমজুড় থানায়। পুলিশ খবর দেয় দমকলে।