আইভি আদক, হাওড়া: ডোমজুড়ের লালবাড়ির কাছে একটি চারচাকা গ্যারেজে আগুন বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয়ে গেল। মঙ্গলবার নবমীর সকালে ডোমজুড় থানার অন্তর্গত লালবাড়ি এলাকায়

নবমীর সকালে ডোমজুড়ের কাছে গাড়ির গ্যারেজে আগুন

ওই চারচাকার গ্যারেজে হঠাৎ আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে এলাকার মানুষ দমকলকে খবর দেন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে।

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই ঘটনায় গ্যারেজের বেশ কয়েকটি চারচাকা গাড়ি পুড়ে যায়। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এলাকার দূর থেকেও কালো ধোঁয়া দেখা যায়।