পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধে ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। টানা পঞ্চম দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলি হামলায় পরিবারের ১১ জনকে হারালেন এক সাংবাদিক। দুই মাস বয়সের দুধের শিশুসহ পরিবারের ১১ জনকে হারিয়েছেন এক সাংবাদিক।
পরিবারের সদস্যদের হারানো ওই সাংবাদিকের নাম লামা আর-আরিয়ান। তিনি ভাইস নিউজের সাংবাদিক। গাজায় ইসরায়েলের বিমান হামলায় তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।আরও পড়ুন:
আরিয়ান এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মৃতরা হলে তার মায়ের যৌথ পরিবারের সদস্য।
মারা যাওয়া ওই দুমাস বয়সী শিশুর নাম জাইন আদদীন।আরও পড়ুন:
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, উভয়পক্ষের মধ্যে লড়াই তীব্রতর হচ্ছে। সৈন্যদের ওপর সকল প্রকারের বাধানিষেধ তুলে নেওয়া হয়েছে। এতে অন্তত ১২০০ ইসরায়েলি নিহত হয়েছেন।
অন্যদিকে গাজায় হামলায় ৯০০ মানুষ নিহত হয়েছেন।আরও পড়ুন:
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫০০ মানুষ আহত হয়েছেন। এ ছাড়া নিহত হয়েছেন অন্তত ৯০০ মানুষ। নিহতদের মধ্যে ২৬০ জন শিশু ও ২৩০ জন নারী রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আরও পড়ুন:
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৮০০ জন ইসরায়েলি।