পুবের কলম ওয়েব ডেস্ক: মুম্বইয়ের এক ব্যক্তি শুধু ২০২৩ সালে ৪২.৩ লক্ষ টাকার বিরিয়ানি অর্ডার করেছেন, এমনটাই জানাচ্ছে দেশের একটি বহুল প্রচলিত অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম।

প্রতি বছর তারা একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে মজার সব তথ্য উঠে এসেছে। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে সব থেকে বেশি চাহিদা রয়েছে যে খাবারের তার নাম বিরিয়ানি। তাদের মতে, ভারতের মানুষ বিরিয়ানি খেতে ভালোবাসে।

এরপর রয়েছে কেক, গুলাব জামুন, পিৎজা।

হায়াদ্রাবাদের এক ব্যক্তি এক বছরে ১ হাজার ৬৩৩ প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছিলেন। অর্থাৎ একদিনে চার প্লেটের বেশি বিরিয়ানির অর্ডার দিয়েছেন ওই ব্যক্তি।

চিকেন বিরিয়ানির চাহিলা সবথেকে বেশি। তবে ভেজ বিরিয়ানির চাহিদাও কিছু কম নয়।

ইন্ডিয়া–পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের দিন চণ্ডীগড়ের একটি পরিবারের পক্ষ থেকে ৭০ প্লেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছিল।অনলাইনে ৪২ লক্ষ টাকার বিরিয়ানির অর্ডার মুম্বই এর এক ব্যক্তির

ঝাঁসির এক বাসিন্দা একদিনে ২৬৯ রকম আইটেম অর্ডার করে রেকর্ড করেছেন। ভুবনেশ্বরের একটি পরিবার একদিনে ২০৭ টি পিৎজার অর্ডার দিয়েছে বলে জানা গেছে।অনলাইনে ৪২ লক্ষ টাকার বিরিয়ানির অর্ডার মুম্বই এর এক ব্যক্তির

কেকের অর্ডার সবথেকে বেশি এসেছিল বেঙ্গালুরু থেকে। সংস্থার মতে, ভ্যালেনটাইনস ডে–র দিন গোটা দেশে প্রতি মিনিটে ২৭১ টি করে কেকের অর্ডার পেয়েছে তারা। হায়াদ্রাবাদের এক ব্যক্তি এক বছরে শুধু ইডলি কিনতে খরচ করেছেন ৬ লক্ষ টাকা।