পুবের কলম ওয়েবডেস্ক: আমদাবাদে বিমান দুর্ঘটনায় রক্ষা পেলেন একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশ। প্রথমে বিমানের ২৪২ জনই মারা গিয়েছেন বলে খবর পাওয়া যায়। এবার জানা গেল, একজন প্রাণে বেঁচে গিয়েছেন। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর , হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। হেঁটে অ্যাম্বুল্যান্সে উঠতেও দেখা যায় তাঁকে।
আরও পড়ুন:
বিশ্বাস কুমার রমেশ বিমানের 11A আসনে বসে ছিলেন।
দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হলে, হেঁটেই অ্যাম্বুল্যান্সে উঠতে দেখা যায় তাঁকে। আমদাবাদের কমিশনার জিএস মালিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ঠিকঠাক হতাহতের সংখ্যা জানা যাচ্ছে না। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ একটি বিল্ডিংয়ের উপরে আছড়ে পড়ে বিমানটি।⚡Miracle survivor of Air India Plane Crash:
A 38-year-old, who was seated on 11A, is now reportedly the lone survivor of the Air India plane crash. The person has been identified as Ramesh Viswashkumar. According to reports, he jumped out of the emergency exit. pic.twitter.com/wStuJ0KT5Qআরও পড়ুন:
— OSINT Updates (@OsintUpdates) June 12, 2025