উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বারুইপুরে বাইকের ধাক্কায় মৃত্যু ১ পথচারী ব্যাক্তির। ঘাতক গাড়ির চালক কে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। সেই সঙ্গে আটক করেছে ঘাতক গাড়িটিকে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বিশালক্ষী তলা এলাকায়, শনিবার রাতে রাস্তা দিয়ে যাচ্ছিলো বছর পঞ্চাশের জয়ন্ত মন্ডল নামে এক ব্যক্তি।

পেছন থেকে বেপরোয়া গতিতে একটি রেসিং বাইক এসে ধাক্কা মারে বলে জানায় স্থানীয় বাসিন্দারা।

ঘটনাস্থলে পড়ে যায় ওই ব্যাক্তি, গুরুতর আহত হয়। অবস্থার বেগতিক দেখে বাইক নিয়ে পালাতে যায় বাইক চালক, তখনই এলাকা বাসিরা ওই বাইক চালক কে বাইক সহ ধরে ফেলে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ঘাতক বাইক সহ বাইক আরোহীকে পুলিশের হাতে তুলে দেয়।

গুরুতর আহত অবস্থায় জয়ন্ত মন্ডল কে উদ্ধার করে এলাকাবাসীরা বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আর এই বেপরোয়া গাড়ি চলাচলের উপর পুলিশের নজরদারির আরও বাড়ানোর দাবি তুললো স্থানীয় মানুষজন।