পুবের কলম ডেস্ক:
আরও পড়ুন:
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওড়িশা ট্রেন ট্র্যাজেডির জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছেন।এই দুর্ঘটনায় অন্তত ২৮৮ জন নিহত এবং ৯00 জনেরও বেশি যাত্রী আহত হয়েছে।
আরও পড়ুন:
মৃত ও ক্ষতিগ্রস্থদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি রেখে এদিন তিনি তার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে বলেন, রেলমন্ত্রী হিসাবে তার মেয়াদকালে মমতা বন্দ্যোপাধ্যায় একটি দুর্ঘটনা প্রতিরোধী ব্যবস্থা স্থাপনের প্রক্রিয়া শুরু করেছিলেন। প্রকল্পটি এখনও বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন:
তিনি বলেন,“প্রধানমন্ত্রী প্রায়ই ‘ডিজিটাল ইন্ডিয়া’র কথা বলেন কিন্তু দুর্ঘটনা প্রতিরোধী ব্যবস্থাকে অবহেলা করা হয়েছিল। এই ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত। বিষয়টি তদন্তের জন্য একটি পৃথক কমিশন গঠন করা উচিত।”
আরও পড়ুন:
তিনি আরও বলেন, রাত ৮টার পর দুর্ঘটনা ঘটলে মৃতের সংখ্যা আরও বাড়ত।
আরও পড়ুন:
অভিষেক বলেন,“সাধারণত, সন্ধ্যার সময়, যাত্রীরা নীচের বার্থে থাকে।
মধ্যম এবং উপরের বার্থ সাধারণত সন্ধ্যা ৮.৩০. থেকে দখল করা হয়। পরবর্তীতে সে সময় দুর্ঘটনা হলে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারত,” ।আরও পড়ুন:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রশ্ন তোলেন কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই দুর্ঘটনার দায় নেবেন না, যখন তিনি "বন্দে ভারত এক্সপ্রেস চালু করার জন্য সর্বদা কৃতিত্ব নিতে আগ্রহী"।
আরও পড়ুন:
তিনি বলেন,“কেন্দ্রীয় মন্ত্রীরা কখনও ট্রেনে ভ্রমণ করেন না। তারা সবসময় ফ্লাইটে যাতায়াত করেন। তাই তারা সাধারণ মানুষের অসুবিধার কথা বোঝেন না। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি রাজনীতির দোহাই দিয়ে সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করবেন না।”