পুবের কলম, ওয়েবডেস্ক: দুর্ঘটনায় চোখে মারাত্মকভাবে আঘাত পান তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতটাই ক্ষতিগ্রস্ত হয় চোখ, যে বার বার অস্ত্রোপচার করতে হয়। সম্প্রতি চোখের অস্ত্রোপচার করাতে আমেরিকা যান তিনি। এই ঘটনায় উদ্বিগ্ন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
এবার সেই চোখের অস্ত্রোপচার সেরে আমেরিকা থেকে ফিরছেন অভিষেক।
চোখের জটিল অস্ত্রোপচার করে কালীপুজোর পর আসছেন তিনি। বাড়ি ফিরলেও তাকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হব। গত ১৪ অক্টোবর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে বিশেষ অস্ত্রোপচার হয় তাঁর।আরও পড়ুন:
সম্প্রতি চোখের চিকিৎসায় দুবাইয়েও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তারপরেই চিকিৎসকদের পরামর্শে আমেরিকায় গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ফের একবার চোখের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত হয়৷ গত ৬ বছরে এটি ছিল তাঁর সপ্তমবারের চোখের অস্ত্রোপচার।
আরও পড়ুন:
উল্লেখ্য, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি কর্মসূচী সেরে ফিরছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় অভিষেকের বাঁদিকের চোখের নিচে গুরুতর আঘাত লাগে। বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ ভেঙে যায়। সিঙ্গাপুরে ও হায়দরাবাদে অস্ত্রোপচার হয়।আরও পড়ুন:
একাধিকবার অস্ত্রোপচার হলেও সমস্যা কিছুতেই মিটছিল না। এর পরেই আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন অভিষেক। গত ১২ অক্টোবর পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার করেন জন্স হপকিন্স হাসপাতালের দুই অভিজ্ঞ শল্য চিকিৎসক। আপাতত সুস্থ তিনি।
আরও পড়ুন: