পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার সন্ধ্যার পর অতিরিক্ত প্রথম ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই তালিকা প্রকাশ করা হবে সন্ধ্যা ছ’টার পর। কমিশনের ওয়েবসাইটেই গিয়ে এই তালিকা দেখা যাবে। রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৮ লক্ষ ৬ হাজার আবেদনের নিষ্পত্তি হয়েছে। সেই নামগুলিই প্রথম তালিকায় অন্তর্ভুক্ত থাকবে।
বাকি আবেদনগুলি পর্যায়ক্রমে নিষ্পত্তি করে প্রতি শুক্রবার নতুন তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। কমিশনের দাবি, আগামী ৬ এপ্রিল—প্রথম দফার ভোটের আগেই মোট প্রায় ৬০ লক্ষ বিচারাধীন নামের নিষ্পত্তি করার লক্ষ্য নেওয়া হয়েছে।আরও পড়ুন:
কীভাবে দেখবেন নিজের নাম?
আরও পড়ুন:
কমিশন জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যেভাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, একই পদ্ধতিতেই এই অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। তালিকায় ‘অ্যাডিশন’ ও ‘ডিলিশন’—দুটি পৃথক বিভাগ থাকবে।
এতে সহজেই নতুন নাম যুক্ত হওয়া বা বাদ পড়ার তথ্য স্পষ্ট বোঝা যাবে। ভোটাররা অনলাইন ও অফলাইন—দু’ভাবেই নিজেদের নাম খুঁজে দেখতে পারবেন। অনলাইনে দেখতে হলে সোমবার সন্ধ্যার পর কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অন্যদিকে, প্রতিটি বুথ, বিডিও ও এসডিও অফিস, এমনকি জেলাশাসকের দফতরেও এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। কমিশন সূত্রে খবর, তালিকা ইতিমধ্যেই জেলাশাসক দফতর ও বিএলওদের কাছে পাঠানো হচ্ছে, যাতে দ্রুত তা প্রকাশ করা যায়। সিইও দফতরের দাবি, গোটা প্রক্রিয়াই আইনি কাঠামো মেনেই সম্পন্ন হচ্ছে। পাশাপাশি, সুপ্রিম কোর্ট-এর নির্দেশ অনুযায়ী, যাঁদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে পুনরায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাবেন।আরও পড়ুন:
তালিকা প্রকাশের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তৎপর প্রশাসন। রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়, যেখানে নিরাপত্তা, বাহিনী মোতায়েন এবং সংবেদনশীল এলাকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।এদিকে রাজ্য প্রশাসনের তরফেও জেলাগুলিকে সতর্কবার্তা পাঠানো হয়েছে।