পুবের কলম, ওয়েবডেস্ক: আর দেখা যাবে না নীল পাখি! লোগো থেকে শুরু করে বহু ক্ষেত্রেই পরিবর্তন হতে পারে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে। রবিবার সকাল সকাল এমনটাই ইঙ্গিত দিল এলন মাস্ক। টেসলা কর্তার টুইট ঘিরে ফের একবার শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
আরও পড়ুন:
https://twitter.com/elonmusk/status/1682964919325724673?
ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1682964919325724673%7Ctwgr%5E1c7e3127d733950f3908c19b75185637c6364f61%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.deccanherald.com%2Fbusiness%2Fbusiness-news%2Fadieu-to-all-the-birds-elon-musk-says-twitter-logo-to-change-1239791.htmlআরও পড়ুন:
এদিন নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, খুব শীঘ্রই আমরা টুইটার ব্রান্ডকে বিদায় জানাব। তারপর ধীরে ধীরে সমস্ত পাখিকেই বিদায় জানাব।
আরও পড়ুন:
গত বছরের এপ্রিল মাসে টুইটার সংস্থাকে কিনে নিয়েছিলেন এলন মাস্ক। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে গণ্য হন তিনি। অক্টোবর মাসে মাস্ক জনপ্রিয় এই অ্যাপের মালিকানা অধিগ্রহণ করেন।
তারপর থেকে একের পর এক চমক দেখাতে শুরু করেন। এনেছেন নানা পরিবর্তন। প্রথমেই সংস্থার ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেন। তারপর টুইটারের নীল টিক তুলে দিয়ে, সাবস্ক্রিপশন ভিত্তিক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ব্যবস্থা করে। এবার টুইটারের লোগোর দিকে নজর তাঁর।আরও পড়ুন:
https://twitter.com/elonmusk/status/1682965462886535168?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1682965462886535168%7Ctwgr%5E1c7e3127d733950f3908c19b75185637c6364f61%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.deccanherald.com%2Fbusiness%2Fbusiness-news%2Fadieu-to-all-the-birds-elon-musk-says-twitter-logo-to-change-1239791.html