পুবের কলম, ওয়েবডেস্ক: সদ্য উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। সেখানে রামলালার প্রতিষ্ঠা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি রামমন্দিরের নেপথ্যে থাকা অন্যতম কাণ্ডারি লাল কৃষ্ণ আডবানী। জানা যায় শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে আসতে পারেননি তিনি। তিন দশক আগে দেশে রামমন্দির আন্দোলনের সময়ে সংঘ পরিবারের অন্যতম ‘মুখ’ ছিলেন আডবাণী।
তাঁর রামরথ যাত্রায় ভর করে হিন্দি বলয়ে উত্থান হয়েছিল বিজেপির।আরও পড়ুন:
রামমন্দির উদ্বোধনের আবহেই লালকৃষ্ণ আডবানীকে ভারতরত্ন পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেন মোদি। মঙ্গলবার অমিত শাহ বিজেপির বর্ষীয়ান নেতা, দেশের উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানীর সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানান। অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, 'শ্রদ্ধেয় আডবানীর কাজ আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে, প্রধানমন্ত্রী মোদি তাঁর অক্লান্ত সংগ্রাম এবং অবদানকে সম্মানিত করেছেন। লালকৃষ্ণ আডবানী ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, রাজনীতিতে অমূল্য অবদান রেখেছেন।'