পুবের কলম ওয়েব ডেস্ক : ২০১৯ সালের ২৭ জানুয়ারির ডার্বিতে শেষবার জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। এরপর টানা সাড়ে চার বছর চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে জিততে পারেনি তারা। সবমিলিয়ে টানা আটটি ডার্বি জিতেছে মোহনবাগান। ফলে শনিবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে আরও একটি ডার্বি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বাগান সমর্থকরা।
যদিও তাদের সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়ে শনিবার ডুরান্ড কাপে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে দিল লাল-হলুদ শিবির। এর মাধ্যমে দীর্ঘ সাড়ে চার বছরের ডার্বিতে সবুজ-মেরুন শিবিরের বিরুদ্ধে জয়ের খরা কাটালেন তারা।আরও পড়ুন:
বাংলার অন্যতম সেরা ম্যাচ মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচকে ঘিরে বি'গত কয়েক'দিন ধরে উত্তেজনায় ফুটছিল ফুটবলমহল। বিগত আটটা ডার্বির পরিসংখ্যান এবং ইষ্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে ফুটবলপ্রেমীরা ধরেই নিয়েছিলেন, ডুরান্ড কাপের হাইভোল্টেজ ম্যাচেও মোহনবাগান জয়ের সরণীতেই থাকবে।
গ্যালারিতে উভয় দলের সমর্থকদের উপস্থিতিও সেই ইঙ্গিত দিচ্ছিল। যদিও বাস্তবে ঘটল ঠিক উল্টোটাই।দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াল কার্লোস কুয়াদ্রতের ছেলেরা। ২৭ বছর বয়সী নন্দকুমারের একমাত্র গোলে মরশুমের প্রথম ডার্বিতে জয় তুলে নিল ইস্টবেঙ্গল।