আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ফের চিনা সেনার আগ্রাসন, গালওয়ানের পর এবার অরুণাচলের তাওয়াং। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে।
তবে গালওয়ানের মত প্রাণহানি না হলে ভারত ও চিন উভয় দেশের সেনারাই আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
শুক্রবার গভীর রাতে পিপলস লিবারেশন আর্মির বা চিনের সেনারা তাওয়াংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ঢোকার চেষ্টা করলে ভারতীয় জওয়ানরা তা রুখে দেন। এর থেকেই শুরু হয়ে যায় সংঘর্ষ।
আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1602300612074688514?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1602300612074688514%7Ctwgr%5E9ea38af847619e85562b07c4e969fda97a095159%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Findian-chinese-army-engaged-in-face-off-near-lac-in-tawang-sector-of-arunachal-pradesh-injuries-reported-dgtl%2Fcid%2F1391256 উল্লেখ্য ২০২০ সালের গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশকারী চিনা ফৌজকে ভারতীয় বাহিনী বাধা দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষে মোট ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। চিনা ফৌজের নিহতের সংখ্যা ছিল আরও বেশি। তবে সেকথা বেজিং আজও অস্বীকার করে।
আরও পড়ুন: