পুবের কলম, ওয়েবডেস্ক: : শুরু কাউন্টডাউন। মিশন সফলের পথে ইসরো। ১৭ আগস্ট বৃহস্পতিবারই মূল চন্দ্রযান থেকে আলাদা হয়ে গেল ল্যান্ডার বিক্রম। বৃহস্পতিবার ইসরো সূত্রে খবর, ল্যান্ডারের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। চন্দ্রযান-৩, মহাকাশযানের ল্যান্ডার মডিউল সফলভাবে প্রপালশন মডিউল থেকে আলাদা হয়েছে।
পরবর্তী ধাপে ল্যান্ডার মডিউল শুক্রবার চাঁদের চারপাশে কিছুটা কম কক্ষপথে নেমে আসবে।আরও পড়ুন:
ইসরো এক ট্যুইট করে জানিয়েছে, 'যাত্রার জন্য ধন্যবাদ বন্ধু! ল্যান্ডার মডিউল থেকে সফলভাবে প্রপালশন মডিউল বিচ্ছিন্ন হয়েছে।' চাঁদ থেকে এখন চন্দ্রযানের দূরত্ব কমে হয়েছে ১৫৩ কিমি X ১৬৩ কিমি। ইসরো একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, ল্যান্ডার এবং প্রপালশন সফলভাবে পৃথক করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টে, ল্যান্ডারের মডিউলটি নিম্ন কক্ষপথে ডিবুস্ট করা হবে। এখন চাঁদের ভারতের ৩ টি প্রপালশন মডিউল রয়েছে। চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করলে, ভারত হবে পৃথিবীর চতুর্থ দেশ যারা চাঁদে পৌঁছাবে। গুরুত্বপূর্ণ হল, চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে এখনও পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি। মহাকাশযানটি ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে একটি সফট ল্যান্ডিং করবে।