পুবের কলম প্রতিবেদক: ফের উৎসশ্রী পোর্টালে শিক্ষক বদলি স্থগিত করা হল। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের বদলির নিয়ম রয়েছে। নতুন বছরে জুন মাস পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের বদলি আপাতত স্থগিত থাকবে বলে এক নির্দেশিকায় জানিয়েছে শিক্ষা দফতর।
আরও পড়ুন:
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত অনলাইনে শিক্ষক বদলির প্রক্রিয়া স্থগিত থাকবে। এদিকে আগের বিজ্ঞপ্তি অনুসারে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল।
তবে এবার সেই সময় সীমা শেষ হওয়ার আগেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর। সেখানে আগের যে নির্দেশ তার মেয়াদ আরও কয়েকমাস বৃদ্ধি করে জুন মাস পর্যন্ত করা হয়েছে।আরও পড়ুন:
শিক্ষকদের একাংশের দাবি, উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকলেও মিউচুয়াল ট্রান্সফারের জন্য আলাদা পোর্টাল খোলা দরকার। এতে প্রচুর শিক্ষক উপকৃত হবেন। কারণ, অনেকেই বাড়ি থেকে দূরে শিক্ষকতা করেন।