আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ রুদ্ধশ্বাস উত্তেজনায় তখন টানটান পার্কস্ট্রিটের ভারতীয় যাদুঘর সন্নিহিত অঞ্চল।সিআইএসফ জওয়ান নিজের একে ৪৭ থেকে চালাচ্ছেন গুলি। মৃত্যু হয়েছে একজনের। ব্যারাকের মধ্যে রয়েছেন আরও জওয়ানরা।
কি পরিস্থিতি বুঝতে বুলেটপ্রুফ জ্যাকেট পরে তখন ভেতরে ঢুকছেন কলকাতার পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকরা।আরও পড়ুন:
[caption id="attachment_46650" align="alignnone" width="300"]
বের করে নিয়ে যাওয়া হচ্ছে ঘাতক জওয়ান কে
ছবি সন্দীপ সাহা[/caption]
শেষমেশ প্রায় দেড় ঘন্টা পর হামলাকারী জওয়ান অক্ষয়কে আত্মসমর্পণে বাধ্য করে কলকাতা পুলিশ। একে ৪৭ পুলিশের হাতে তুলে দেন অক্ষয়। তাঁকে গ্রেফতার করে গাড়িতে তোলা হয়।
কিন্তু গাড়ি থেকে রীতিমতো হাসি মুখে হাত নাড়তে দেখা যায়।আরও পড়ুন:
অক্ষয় নিজে এবং রঞ্জিৎ যিনি অক্ষয়ের গুলিতে নিহত হলেন দুজনেই ওড়িশার বাসিন্দা। এতবড় কান্ড ঘটিয়ে নেই কোন অনুতাপ। রীতিমতো হাসছেন।
জানা যাচ্ছে পিতৃবিয়োগ হওয়ার পর বাড়ি যাওয়ার জন্য ছুটি চান অক্ষয়। তা মেলেনি। কেন ছুটি পেলেন না তিনি, কি জন্য তা বাতিল হলো তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে কি অত্যধিক কাজের চাপ, দিনের পর দিন ছুটি না পাওয়া, পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। মানসিক ভারসাম্যহীনতা ডেকে আছে। উঠছে প্রশ্ন।আরও পড়ুন: