পুবের কলম ওয়েব ডেস্কঃ বঙ্গ ভোটে পালাবদলের ইঙ্গিত মিলতেই রাজ্যের বিভিন্ন জায়গায় হামলার মুখে পড়ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কার্যালয়ের পাশাপাশি প্রার্থীদের ওপরেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। এবার তৃণমূলের দুই প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠল। নোয়াপাড়ার প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য ও বীজপুরের সুবোধ অধিকারীর ওপর হামলা চলেছে বলে অভিযোগ।
আরও পড়ুন:
অভিযোগ, এদিন প্রাথমিক ট্রেন্ডে বিজেপির দিকে পাল্লা ভারী হতেই উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনাকেন্দ্র। উল্লেখ্য, এই গণনা কেন্দ্রে নৈহাটি, বীজপুর, জগদ্দল, ভাটপাড়া, ব্যারাকপুর, নোয়াপাড়া ও আমডাঙা বিধানসভা কেন্দ্রের গণনা চলছে। এদিন দুপুরে গণনা কেন্দ্রের ভিতরেই ছিলেন, ওই দুই প্রার্থী। সেই সময় তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।
তৃণাঙ্কুরের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই তাঁকে মারধর করে বিজেপির কর্মীরা।আরও পড়ুন:
এই ঘটনার পরেই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান দুই প্রার্থী। অভিযোগ উঠেতেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জেলাশাসক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষককে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি কমিশনের তরফে পুরো ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এছাড়াও, রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিসে হামলার খবর পাওয়া যাচ্ছে বিজেপির বিরুদ্ধে।