ইনামুল হক, বসিরহাট:  উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার টাকি ষষ্ঠীচরণ নীল মাধব বালিকা বিদ্যালয়ের ল্যাবরিটরিতে অ্যামোনিয়া বিস্ফোরণ ঘটায় জখম হয়েছেন শিক্ষক সহ ১০ জন ছাত্রী। তাদের টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার ছাত্রীদের নিয়ে শিক্ষক স্কুলের ল্যাবরেটরিি ঘরের তালা খুলে ঢুকে  পরীক্ষা করছিলেন। সেই সময় হঠাৎই আমোনিয়া গ্যাসের জারটিতে বিস্ফোরণ হয়। সেখানে শিক্ষক সহ ১০ ছাত্রী আমোনিয়া আক্রান্ত হয়।

তারা  সকলেই অসুস্থ হয়ে পড়েে।  বিকট শব্দ শুনে অন্য শিক্ষক ও  ছাত্রীরা ছুটে এসে গুরুতর অসুস্থ অবস্থায়  তাদেরকে উদ্ধার করে টাকি গ্রামীন হাসপাতালে ভর্তি করায়।

প্রাথমিক অনুমান, দীর্ঘদিন এই ল্যাবরেটরি না খোলার কারণেই সেই অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় রীতিমতো বিদ্যালয়েের অন্য ছাত্রীরাাও আতঙ্কিত হয়ে পড়ে।  ঘটনার  পরপরই  ছাত্রীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়। জাানা যায়, এদিন  দুপুর একটা নাগাদ বিজ্ঞানের শিক্ষক অর্ণব গুহ দাস  দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্রীদের নিয়ে ওই ল্যাবরেটিতে বিজ্ঞানের রাসায়নিিক পরীক্ষা করতে ঢোকেন তখনই এই বিস্ফোরণ ঘটে।