পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ট্রেন দুর্ঘটনা। এ বার দু'টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল উত্তরাখণ্ডের চামোলিতে। দুটি ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ৬০ জন। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের পিপলকোটি টানেলের ভেতর এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
দুর্ঘটনার জেরে জসিডি-ঝাঝা রুটে আপ ও ডাউন লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন আরপিএফ, রেল পুলিশ-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় দুর্ঘটনাগ্রস্ত কামরা সরানোর পাশাপাশি লাইন পরিষ্কারের কাজ।
আরও পড়ুন:
চামোলির জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় সময় ১টি ট্রেনে ১০৯ জন ছিলেন।
তাঁদের মধ্যে ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের দিকে এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে খবর। দুর্ঘটনার কবলে পড়া সকলকেই উদ্ধার করা হয়েছে দ্রুততার সঙ্গে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। তাদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।