আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ পদত্যাগ করলেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী মার্টিন গুজম্যান।শনিবার ট্যুইটারে এক বিবৃতি দিয়ে তিনি পদত্যাগের কথা ঘোষণা করেছেন। । আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ পুনর্বিবেচনার নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
আরও পড়ুন:
গুজম্যান কেন পদত্যাগ করেছেন তা বলেননি। তবে প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে সম্বোধন করে তিনি অভ্যন্তরীণ বিভাজন দূর করার আহ্বান জানিয়েছেন যাতে ‘পরবর্তী মন্ত্রী তার মতো অসুবিধায় না পড়েন’।
আরও পড়ুন:
দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রাক্তন প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার যিনি সরকারের একচেটিয়া সমালোচক ছিলেন। দু সপ্তাহ আগে প্রেসিডেন্ট ফার্নান্দেজের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে আক্রমণ করে একটি বক্তৃতা দেন। এরপর অর্থমন্ত্রীর পদত্যাগের এ ঘোষণা সামনে এলো।
আরও পড়ুন: